| Date : 01 Sep 2023 |
|---|
| Subject : ওয়েবসাইট কার্যক্রম সম্পর্কে নির্দেশনা |
|
আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঐতিহ্যবাহী বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এর রয়েছে এক গৌরবময় ইতিহাস। শিক্ষা ও কো-কারিকুলামে সবসময় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে আর এখন তারই সাথে যুক্ত হলো প্রযুক্তিগত সেবা। প্রযুক্তিনির্ভর আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওয়েবসাইট ও সফটওয়্যার নির্ভর প্রযুক্তি সেবা নিয়ে (পাঠশালা, গাজীপুর) নতুন এক কর্মযজ্ঞে আপনাদের সম্পৃক্ত করতে এই প্রয়াস হাতে নিয়েছ বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সমস্ত সেবার বিবরণী ও প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইট থেকে এই সুবিধা পাবেন পৃথিবীর যেকোনো প্রান্ত হতে। এছাড়াও শিক্ষামুলক যেকোনো কর্মসূচি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে আমাদের শিক্ষা পরিবার দৃঢ় প্রতিজ্ঞ। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও অংশগ্রহণ জরুরী। সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো... |